চলমান প্রকল্পসমূহ
আমাদের চলমান প্রকল্পগুলিতে অংশগ্রহণ করুন এবং সমাজের উন্নয়নে অবদান রাখুন।

বেদেপল্লী শিক্ষা প্রজেক্ট
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার দক্ষিণ ডেফলাই গ্রামে প্রায় ২৩৫টি বেদে পরিবার (প্রায় ৮০০ জন) বসবাস করে, যাদের অনেকেই ইসলাম সম্পর্কে অজ্ঞ; শিক্ষাপ্রতিষ্ঠান না থাকায় কুসংস্কার ছড়িয়েছে এবং খ্রিস্টান মিশনারিরা অপতৎপরতা চালাচ্ছে। এ অবস্থায় খাইরুল উম্মাহ ফাউন্ডেশন মাদরাসা প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে, যেখানে শিশু, নারী ও বয়স্কদের কুরআন, ইসলামি ও প্রাথমিক শিক্ষা দেওয়া হবে; এ কাজে আপনাদের দুআ ও সহযোগিতা কাম্য।

যাকাত তহবিল
আপনার যাকাত হোক অসহায় নওমুসলিম এবং দরীদ্র দ্বীনদার পরিবারগুলোর স্বাবলম্বী হওয়ার প্রধান মাধ্যম। পরিবার ও সম্পদ হারানো নওমুসলিম এবং সংকটে থাকা দ্বীনদার পরিবারগুলোকে দ্বীনি শিক্ষা ও কর্মসংস্থানে সহায়তা করছে খাইরুল উম্মাহ ফাউন্ডেশন। আপনার যাকাতের অর্থে তারা খুঁজে পাবে সম্মানজনক সামাজিক নির্ভরতা। আজই এই মহৎ উদ্যোগে শরিক হয়ে অসহায়দের আত্মনির্ভরশীল করতে এগিয়ে আসুন এবং অন্যদেরও উৎসাহিত করুন।

সাধারণ তহবিল
বিভিন্ন সামাজিক ও দাতব্য কর্মসূচিতে সর্বোচ্চ প্রয়োজন অনুযায়ী ব্যয়।

নওমুসলিম তহবিল
পরিবার ও ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হওয়া নওমুসলিম ভাই-বোনদের দ্বীনি শিক্ষা ও স্বাবলম্বী করতে কাজ করছে খাইরুল উম্মাহ ফাউন্ডেশন। আপনার যাকাত ও দানে তারা খুঁজে পেতে পারে এক নিশ্চিত সামাজিক আশ্রয়। সত্যের পথে আসা এই মেহমানদের মুখে হাসি ফোটাতে এবং তাঁদের আত্মনির্ভরশীল করতে আজই এগিয়ে আসুন। আপনার সামান্য সহযোগিতা হতে পারে তাঁদের মজবুত অবলম্বন।

দাওয়াহ তহবিল
খাইরুল উম্মাহ ফাউন্ডেশনের দাওয়াহ তহবিল মূলত ইসলামের সঠিক জ্ঞান প্রচার এবং সমাজ সংস্কারের লক্ষ্যে পরিচালিত একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। এই তহবিলের মাধ্যমে তারা বিশুদ্ধ আকিদা ও আমল প্রসারে বিভিন্ন সেমিনার আয়োজন, গবেষণামূলক বই প্রকাশ এবং দাঈদের প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে। সাধারণ মানুষের মধ্যে দ্বীনি সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক অবক্ষয় রোধে এই তহবিল থেকে প্রাপ্ত অর্থ ব্যয় করা হয়, যা সমাজের নৈতিক ও আত্মিক উন্নয়নে সরাসরি ভূমিকা রাখে।

কুরবানি তহবিল
খাইরুল উম্মাহ ফাউন্ডেশনের কুরবানী তহবিল ত্যাগের মহিমায় আর্তমানবতার সেবায় এক অনন্য উদ্যোগ। আমাদের বিশেষত্ব হলো, অগ্রাধিকার ভিত্তিতে নওমুসলিম ভাই-বোনদের মাঝে কুরবানীর আনন্দ পৌঁছে দেওয়া, যেন তারা ঈমানি ভ্রাতৃত্ব অনুভব করেন। শরীয়াহ সম্মত পশু নির্বাচন থেকে পেশাদারিত্বের সাথে বন্টন প্রক্রিয়া সম্পন্ন করা হয়। আপনার এই আমানত কেবল ইবাদত নয়, বরং নতুন মুসলিমের হৃদয়ে ইসলামের প্রতি ভালোবাসা ও সামাজিক নিরাপত্তার দৃঢ় নিশ্চয়তা।
Showing 6 of 6 items
